Tuesday, March 20, 2018

সহজ পদ্ধতিতে আউটসোর্সিং করবেন যেভাবে - প্রথম টিউটোরিয়াল

আসলে আউটসোর্সিং/ফ্রীলান্সিং করার শর্টকাট কোন রাস্তা নেই। আপনাকে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই কোন একটা কাজে পারদর্শী বা অভিজ্ঞ হতে হবে। ডাটা এন্ট্রি থেকে শুরু করে মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি কাজ যদি আপনি অনলাইনে করে টাকা ইনকাম করেন তবে সেটি ই হলো আউটসোর্সিং/ ফ্রীলান্সিং।

অনেকেই আছেন যারা বিনা প্ররিশ্রমে টাকা ইনকাম করতে চান তাদেরকে বলি- ভাই? এসব চিন্তা মাথা থেকে বাদ দেন। রিয়েল লাইফে আসেন। কল্পনা করা তো আপনার কাজ না ভাই।
আপনাকে বাস্তবতায় এসে ব্যাপারটা বুঝতে হবে।
তারপরও যদি আপনি চাপাচাপি করেন যে- ভাই একটা সহজ কাজের কথা বলেন যেখান থেকে ইনকাম করতে পারি তবে লেখাটি পড়তে থাকেন-

সহজ কাজের মধ্যে আছে বিভিন্ন পিটিসি সাইট। এর পুরো অর্থ পেইড টু ক্লিক। অর্থাৎ ক্লিক করবেন আর টাকা পাবেন।

ও আল্লাহ! এত্ত সহজ। ক্লিক করবো আর টাকা।পাবো? তাইলে ভাই এত্ত সহজ কাজ থাকতে আপনি শুরুতেই আমাদের ভয় দেখালেন কেন?
আরে ভাই শুনেন- আমি মাসুদ রে একটু সময় দেন। ক্লিয়ার করি। নাকি?

পেইড টু ক্লিক অর্থাৎ পিটিসি সাইটে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা সত্য কিন্তু যদি শুনেন সারাদিন কাজ করে মাত্র ৫০/৬০ টাকাও ইনকাম করতে পারছেন না তখন তো বসে থাকার অপরাধে আপনার মা আপনারে ঝাটা দিয়া দৌড়ানি দিবে। হিহিহি।
থামেন, দৌড়ানো বন্ধ করেন। বাস্তবতা হলো- পিটিসি সাইটে কাজ করা সহজ হলেও এখানে বিশ্বস্ত সাইট পাওয়া ভালোই কঠিন।

যাইহোক, আমি বলি কি পিটিসি সাইটের কথা ভুলে যান। এবার আরেকটা কাজের কথা বলি যেটাতে অভিজ্ঞতা না থাকলেও মোটামুটি সারাদিনে কিছু একটা করতে পারবেন।
সেটি হলো এফিলিয়েট মার্কেটিং।
ও আল্লাহ, এইডা আবার কি?
শান্ত হোন। শান্ত হোন। 
আপনার বাসা যদি শহরে হয় অথবা গ্রামে হলেও চিনবেন। দেখবেন দোকানে কিছু পোলাপাইন এসে বলে- ভাই? এই প্রোডাক্ট টা নিবেন? এদের আপনারা কি বলেন?
মার্কেটিং এর পোলাপান। সোজা কথায় এসআর তাইতো?
ঠিক এই কাজটাই আপনাকে করতে হবে। তবে দোকানে দোকানে গিয়ে না। ঘরে বসে পায়ের উপর পা রেখে অনলাইনে।

এখন মনে আসতে পারে- কে দিবো এই কাজ? চিন্তার কারণ নাই। বহু প্রতিষ্ঠান বা ব্যাক্তি আছে যারা এগুলার জন্য মানুষ খোজে কিন্তু সমস্যা একটাই বিশ্বস্ত মানুষ কিংবা প্রতিষ্ঠানের অভাব।
আপনাকে কেমনে ঠকাবে, কেমনে মেরে খাবে এটাই এখন সমাজের নিয়ম হয়ে দাড়িয়েছে। চিন্তার কারণ নাই।
যেহেতু এটি প্রথম পর্ব সেহেতু আজকে আপনাকে আমি একটি ছোটখাটো বিশ্বস্থ কাজের সন্ধান দিচ্ছি সেই সাথে নিয়মও শিখিয়ে দিচ্ছি।  কি খুশি?

চলুন তাহলে শুরু করা যাক নাকি?

ধাপ ০১: প্রথমেই চলে যান এই সাইটে "Earn Money Online Bangladesh"।  এটি ডায়ানাহোস্টের একটি সাইট।

ধাপ ০২: একটি সুন্দর ঝকঝকা পেজ দেখা যাচ্ছে তাইনা? এবার এখান থেকে SignUp বাটনে ক্লিক করুন।

Earn Money Online Bangladesh 2nd Step



 ধাপ ০৩: এখানে আপনার যাবতীয় তথ্য চেয়ে ফর্ম আসবে। সিম্পলি আপনি এটি পুরণ করে ফেলুন। কি অনেক কঠিন লাগতেছে? তাহলে ঝটপট পুরন করে ফেলুন।

Earn Money Online Bangladesh 3rd Step


ধাপ ০৪: এবার উপরের ট্যাব থেকে Affiliates এ ক্লিক করুন।

Earn Money Online Bangladesh 4th Step


ধাপ ০৫: এবার Active Affiliate Account বাটনে ক্লিক করুন। ও আল্লাহ! আপনি সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন!
Earn Money Online Bangladesh 5th Step


হ্যা, আপনার কাজ সম্পন্ন ঠিকই কিন্তু আপনি এখন পর্যন্ত শুধু চাকরিতে যোগ দিলেন। আসল কাজ অর্থাৎ কিভাবে ইনকাম করবেন তার উপায় আমি ধাপ ৬ এ লিখছি।


ধাপ ০৬: এখন আপনার কাজ হচ্ছে Your Unique Referral Link এর নিচে যে হ-য-ব-র-ল লিংকটা দেখতেছেন ঐটা আপনাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। 
Earn Money Online Bangladesh 6th Step

আপনি আপনার বন্ধু বান্ধবী থেকে শুরু করে সকলের কাছে এটি পৌছে দিয়ে তাদেরকে এখানে রেজিষ্ট্রেশন করতে বলতে হবে। আপনার এই লিংক ব্যাবহার করে যদি কেউ সাইন আপ করে তাহলে আপনি এর বিনিময়ে কিছু টাকা পাবেন। যেমন আপনি যদি আমার কথামত কাজ করে থাকেন তাহলে আমি এর বিনিময়ে হয়তো কিছু টাকা পেয়েছ!
হিহিহি! আমি টাকা পাইছি এর জন্য আপনি আবার অসন্তুষ্ট না তো? 

না এখানে অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। এসবে কখনোই অহংকার থাকতে হয়না। আপনি যদি আমার কথামত কাজ করে থাকেন তবে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যতটুকু পারি আপনাদের সাহায্য আমি করবো।

পরবর্তীতে আপনাদের দাওয়াত রইলো- কিভাবে আপনারা দৈনিক ২০০ থেকে ৩০০ সাইন আপ আনবেন তার কৌশল নিয়ে। আপাতত এভাবে চেষ্টা চালিয়ে যান। আর সমস্যা হলে আমাকে ইমেইল করতে ভুলবেন না।
আর হ্যা- কষ্ট, অধ্যবসায় আর চেষ্টা ছাড়া আপনি কখনোই কোন কিছু অর্জন করতে পারবেন না। কষ্ট ছাড়া ঘরের বউ ও ধরে রাখা যায় না। হিহিহি।

এফিলিয়েট মার্কেটিং এর আরও বহু সংখ্যক বিশ্বস্ত সাইট আছে। এগুলো ধাপে ধাপে আপনাদের শিখানো হবে। তারপর পরবর্তী টিউটোরিয়ালে যা শিখানো হবে তার একটি সংক্ষিপ্ত লিস্ট দিচ্ছি-


১) ডাটা এনট্রি করে ইনকাম করবেন যেভাবে।
২) ইউটিউব থেকে ইনকামের খুটিনাটি।
৩) ওয়েব ডিজাইন করে ইনকাম।
৪) ব্লগিং করে ইনকাম।
৫) গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম এর খুটিনাটি।
৬) প্রোগ্রামিং করে ইনকাম করবেন যেভাবে।

আরও আউটসোর্সিং/ফ্রীলান্সিং অর্থাৎ অনলাইন কাজের ক্ষেত্রে স্পেশাল যা থাকছে:



১) ইউটিউব এর ভিউ যেভাবে বাড়াবেন।
২) সহজে এডসেন্স এপ্রোভাল নিবেন যেভাবে।
৩) দামি দামি কাজ পাওয়ার কৌশল।


যাইহোক- আমার প্রথম টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি ভালো লাগার কারণে আমার টিউটরিয়ালটি ফেসবুক, টুইটারে শেয়ার করে থাকেন তবে এখনি জানিয়ে দিন আমার ইমেইলে। আপনার সাথে কথা হবেই হবে। দেখাও হবে বিজয়ে।

ইমেইল: masud2015pust@gmail.com

No comments:

Post a Comment