![]() |
| Bangladesh Cricket Fans |
গতকাল বাংলাদেশ ভারত খেলায় আমি আমার অনেক বন্ধু বান্ধবীদের ভারতের সাপোর্ট করতে দেখেছি। ভারত জেতার পর তারা এও স্ট্যাটাস দিয়েছে যে "হুররে জিতে গেছি"।
যারা তাদের জাতীয়তা অস্বীকার করে এই রকম স্ট্যাটাস দিয়েছেন তারা সবাই হিন্দু। কেবল এই ধর্মটার কারনে তারা বাংলাদেশকে বাদ দিয়ে, নিজের জাতীয়তা বিলীন করে ভারতকে সাপোর্ট করেছে যা
খুবই দুঃখজনক এবং আশাহুত। একজন মেজরের মেয়ে বলে নয় বরং সাধারণ যে কারো কাছে ব্যাপারটা পীড়াদায়ক।
খুবই দুঃখজনক এবং আশাহুত। একজন মেজরের মেয়ে বলে নয় বরং সাধারণ যে কারো কাছে ব্যাপারটা পীড়াদায়ক।
আমি ব্যাপারটাকে সহজে নিতে চেষ্টা করলেও নিতে পারিনি। আজ ক্লাসে কয়েকজনকে (৩জন) আমি আমার মতামত প্রকাশ করতে গেলে তারা আমাকে পালটা প্রশ্ন করে বসে যে- আমি কি আমার বাসাতে ইন্ডিয়ান কোন চ্যানেল/মুভি দেখিনা?
বলা বাহুল্য আমি এবং আমার মা (বাবা আর ছোট ভাইটার কথা না হয় বাদই দিলাম) কোনদিন কোন ভারতীয় চ্যানেল কিংবা মুভির প্রতি আসক্ত ছিলাম না এবং এখনো নই।
যদিও আমি এটিকে খারাপ বলছি না কিন্তু তাদের পালটা প্রশ্নটা আমাকে মর্মাহত করেছে।
বাবাকে জিজ্ঞেস করেছিলাম- আমরা কোন পথে যাচ্ছি? তিনি এর উত্তরে বলেছিলেন- "আমরা সঠিক পথেই আছি এবং আমাদের ভাবনাতে এটাই থাকা উচিত। কতিপয় কিছুসংখ্যক হিন্দু যেমন ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে বড় হচ্ছে তেমনি গুটিকয়েক মুসলমানও এই বাংলাদেশে থেকে পাকিস্তানি জাতীয়তা বোধ নিয়ে বেড়ে উঠছে। এদের ব্যাপারে বেশি চিন্তিত হওয়ার কোন কারণ রাখা উচিত নয়। তোমার ভাবা উচিত এর চেয়ে বহুগুণ বেশি মানুষের অন্তরে ধীরে ধীরে নিজস্ব জাতীয়তা গড়ে উঠছে।"
আমি জানিনা- বাবা কতটা যৌক্তিক কথা বলেছেন তবে আমি আশাবাদী আজকে যারা বাংলাদেশে থেকে নিজের জাতীয়তা বিপর্যস্থ করে ভারত কিংবা পাকিস্তানকে সাপোর্ট (বাংলাদেশের বিপক্ষে গিয়ে) করে তারা অচিরেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে শিখুক।
একটা বিষয় আজকে আমার ক্লাসে আমি খেয়াল করেছি যেটা আমাকে একটা নতুন অভিজ্ঞতা দিয়েছে সেটি হলো- আমরা মুসলমান হিসেবে হিন্দুদের যতটা না সংখ্যালঘু কিংবা সাম্প্রদায়িক ভাবী তার চেয়ে তারাই বেশি নিজেদের সংখ্যালঘু ভাবে আর নিজেদেরকে সাম্প্রদায়িক করে নেয়। যদিও এটি সকল হিন্দুধর্মালম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবুও কেন জানি এটি আমার মনের মধ্যে একরকম কষ্টের ছাপ ফেলেছে।
আমার কাছে কখনো মনে হয়নি কিংবা হয়না যে- আমার পাশের মেয়েটি হিন্দু। কিন্তু সে কেন সবসময় ভেবে নেয় যে- সে হিন্দু?
আজকে এই বয়সে এসে আমার এ অভিজ্ঞতা থেকে আমি শুধু কষ্টই পেলাম যেটা কখনোই আশা করিনি।
বিঃদ্রঃ লেখাটি সকল হিন্দুদের জন্য নয়। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি বিনীতভাবে দুঃখিত।
লেখিকা
অর্পিতা খানম
বিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

No comments:
Post a Comment