একজন নারী যখন ঘর থেকে বের হয়ে কিছু করার স্বপ্ন দেখেন তখন পাড়ার ছেলে, বখাটে থেকে শুরু করে নিজের মা বাবা, স্বামী সবাই সে স্বপ্নটি দেখা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেন।
একজন নারীর বিশাল স্বপ্ন থাকতে পারে কিন্তু সেই স্বপ্ন শুনার কেউ থাকে না।
![]() |
| অর্পিতা খানম |
ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এরকম হাজারো স্বপ্ন যখন বাবা মা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন তখন এককোণে অবলা মেয়েটার কথা হালকা মনে পড়েলেও তা ক্ষনিকের কারন মেয়ের প্রতি এত আশা কখনো রাখেন না তারা। কি হবে পড়ালেখা করে? কোন মত এইচএসসি পাশ করলেই কোন এক ছেলের ঘাড়ে ফেলে দেওয়ার চিন্তায় ব্যাস্ত হয়ে পড়েন তারা।

