Friday, March 16, 2018

চুল পাকা রোধে পাঁচ খাবার

চুল কি কেবল বয়সের কারণেই পাকে? না, চুল ধূসর বা সাদা হয়ে যাওয়ার অন্তরালে রয়েছে আরও অনেক কারণ। অনেককেই দেখবেন অল্প বয়সেই চুল ধূসর হয়ে গিয়েছে, আবার অনেকের বয়স হওয়া সত্ত্বেও চুলে পাক ধরেনি মোটেই। এটা কেন হয়? এর পেছনে জিনগত কারণ তো আছেই, আবার আছে জীব্নযাপন ও খাবারের ভূমিকাও।


জেনে নিন এমন কিছু খাবারের কথা, যেগুলো চুল পাকার গতিকে করবে মন্থর, অকালে চুল পাকতে দেবে না এবং ধরে রাখবে আপনার যৌবন। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে চুল পাকা নিয়ে ৫টি খাবারের কথা।

১. ওমেগা ৩ ফ্যাটি এসিড যুক্ত মাছ :

মাছে উচ্চ মাত্রার প্রোটিন আছে যা আপনার হাড়, চুল, ত্বক সবকিছুর জন্যই জরুরী। এছাড়াও সামুদ্রিক মাছগুলোতে আছে উচ্চ মাত্রার ওমেগা ৩ ফ্যাটি এসিড ও সেলেনিয়াম, যা শরীরে পর্যাপ্ত ও প্রয়োজনীয় হরমোন তৈরিতে ভূমিকা রাখে। সাথে অ্যান্টি অক্সিডেনট তো আছেই।

২. বেরি জাতীয় ফল :

নানান রকম বেরি জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেনট। দেশি হোক বা বিদেশি, খাদ্য তালিকায় রাখুন প্রতিদিন বেরি জাতীয় ফল। এই দুটি উপাদানই স্বাস্থ্যকর ত্বক ও চুলের জন্য অত্যন্ত জরুরী। এরা কোলাজেনের উৎপাদন বাড়ায় ও অতিরিক্ত ফ্রি র‍্যাডিকালকে নিস্ক্রিয় করার মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করে তথা আপনার যৌবন ধরে রাখতে সহায়তা করে।

৩. সবুজ শাকসবজি :

সকলেই জানেন যে সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেনট ও ডায়েটারি ফাইবার। একই সাথে আছে ভিটামিন বি যা মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চুলের যে কোন সমস্যা প্রতিরোধ করে ভিটামিন বি। হ্যাঁ, চুল সাদা হয়ে যাওয়াকেও।

৪. কাঠবাদাম :

কাঠবাদামে আছে প্রচুর কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন ই যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই জরুরী।

৫. চকলেট :

চিনি বিহীন কিংবা স্বল্প চিনিযুক্ত চকলেটে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিন তৈরিতে সহায়ক। এই মেলানিনই আমাদের চুলের রঙ কালো করার ভূমিকা পালন করে। দৈনিক একটুখানি চকলেট খেলে ক্ষতি নেই কিছুই।

1 comment:

  1. What is a casino in Pennsylvania? - DRMCD
    A casino 영천 출장샵 is a casino in Pennsylvania, the state that was 김천 출장안마 the first legal 고양 출장안마 state to legalize sports betting in 2017. 강원도 출장마사지 The legal sports 나주 출장마사지 betting

    ReplyDelete