Friday, April 27, 2018

ভাইভা বোর্ডে সফল হতে যুগান্তকারী কিছু করণীয় যা আপনাকে সফল করবেই

ভাইভা বোর্ডে সফল হতে যুগান্তকারী কিছু করণীয়
আপনি ভাইভা বোর্ডে ঢুকার পর নিজের কনফিডেন্স হারিয়ে ফেললেন? অসহায় মনে হওয়ার পাশাপাশি আপনি সংকুচিত হয়ে পড়লেন।
ফলাফল যা হবার তাই হলো। আপনি চাকুরি থেকে রিজেক্ট হয়ে গেলেন।
২/৩ দিন পর যখন জানতে পারলেন চাকুরিটা হয়নি তখন প্রতিষ্ঠানকে গালাগালি করে শান্ত হলেন।

ভাইভা বোর্ডে করনীয় সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য উপস্থাপন করছি যা আপনার বাস্তব জীবনে বড় ধরনের ভুমিকা রাখবে বলে আশাকরি।

১) রুমে ঢুকা থেকে চেয়ারে বসা পর্যন্ত করনীয়:

আপনার হাটার ধরণটা স্বাভাবিক রাখুন। ইজি ফিল করুন। সালাম দিয়ে বসার অনুমতি না পাওয়া পর্যন্ত বসার জন্য অপেক্ষা করুন এবং বসার পর অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করুন।

 ২) বসার পর যা করণীয়:

মনে রাখবেন, যারা আপনার ভাইভা নেয় তারা প্রথমেই আপনার কনফিডেন্সের দিকে নজর দেয়। আপনি নিজের প্রতি কনফিডেন্স বজায় রাখুন।

ভাইভা বোর্ডে সকলের সাথে আই কন্টাক্ট ঠিক রাখুন। মাথা নিচু করে রাখা একদম উচিত নয়।

যতটা সম্ভব ফ্রীলি কথা বলুন।

কোন প্রশ্নের উত্তর না পারলে সরি বলে এড়িয়ে যান। মনে রাখবেন- আপনি দুনিয়ার সকল কিছু জানেন না। জানাটা স্বাভাবিকও না।

কথা বলার সময় অবশ্যই মুখের আকৃতি স্বাভাবিক রাখুন।
অহেতুক হাসা কিংবা মনঃক্ষুন্ন বা ভিষন্ন ভাব মোটেও দেখানো উচিৎ না।

কথা বলার সময় অতি নিচু কিংবা অতি উচ্চ স্বর পরিহার করুন।

আমি আবারও বলছি- স্বাভাবিক থাকুন।
অসহায়ত্ব যেন কোনভাবেই আপনাকে স্পর্শ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে ব্যার্থ হলেন তারপরও আপনি আপনার কনফিডেন্স লেভেল ধরে রাখুন।

কখনোই আবেগপ্রবণ হবেন না।
উঠে আসার আগে আপনার কাগজপত্র গুছিয়ে নিন।
চেয়ার থেকে দাড়ানোর সময় অবশ্যই খেয়াল করবেন যেন চেয়ার সরে গিয়ে উচ্চশব্দ তৈরি না হয়।

৩) রুম থেকে বের হয়ে আসা পর্যন্ত করণীয়:

অবশ্যই এটুকু সময়েও সতর্ক থাকুন। পেছনে তাকানোর কোন প্রয়োজন নেই বরং সালাম দিয়ে স্বাভাবিকভাবে প্রস্থান করুন। অবশ্যই জুড়ে পদাচরন পরিহার করতে হবে।

চাকুরির জন্য ভাইভা বোর্ড একটি সেনসিটিভ যায়গা। এখানে ভুলের কোন সুযোগ নেই। মনে রাখবেন প্রশ্নের উত্তর না পারাটা ভুল নয় বরং আপনার স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হওয়াটাই ভুল।

ক্যারিয়ার বিষয়ক আমাদের আরও পোস্ট>>>


No comments:

Post a Comment